
মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম
আব্দুর রশিদ এমপি বলেন, দেশ ও জনগণের উন্নয়ন করতে এমপি হয়েছি, চোরদের সাথে সমন্বয় করতে এমপি হইনি। উপজেলার সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস কাজ করতে চাই। জনগণের উন্নয়ন, গরিব, হতদরিদ্র, অসহায় মানুষের সরকারি বরাদ্দের পাওনা তাদের হাতে বুঝিয়ে দিতে চাই। বিভিন্ন দপ্তর সরকারি বেসরকারি সকল দপ্তর থেকে যে বরাদ্দ দেওয়া হয়। তা সঠিকভাবে বিতরণ না হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
৩১ জুলাই বুধবার দুপুরে মৎস সপ্তাহ উদ্বোধন ও প্রাণিসম্পদ দপ্তরের ভেড়া বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তেজঁগাও কলেজের সাবেক অধ্যক্ষ ও সংসদ সদস্য আব্দুর রশিদ।
তিনি ইউনিয়ন পরিষদসহ সকল শ্রেণির প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, আমি কোনো প্রতীক দেখে কাজ করি না। এ উপজেলার প্রতিটি মানুষ আমার, আমি সবার এমপি, আমি সতন্ত্র নির্বাচন করে এমপি হয়েছি। এমপি হওয়ার পর এখন আমি এ উপজেলার সবার এমপি। উপজেলার সকল প্রতিনিধিরা জনগণের পাওনা বুঝিয়ে না দিয়ে তা আত্মসাত করবে সেই সমস্ত চোরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, দেশ ও জনগণের জন্য এমপি হয়েছি, চোরদের সাথে সমন্বয় করতে নয়। কথা কম কাজ বেশি, আমি উপজেলার মানুষের জন্য উন্নয়নের কাজ করে যাবো। উন্নয়ন নিয়ে পত্র-পত্রিকায় লেখা-লেখি হোক বা না হোক আমি উন্নয়র করে যাবো। এসময় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের কর্মকাণ্ড নিয়ে নানান সমালোচনা করেও বক্তব্য রাখেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।
বাংলার চিঠি ডেস্ক : 










