ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২, আহত ২০

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ভারতে ৩০ জুলাই মঙ্গলবার যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি বগি উল্টে গিয়ে কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। খবর এএফপি’র।

ভারতের বিস্তৃত রেল নেটওয়ার্ক বিশাল দেশটি ভ্রমণের প্রধান ব্যবস্থা হয়ে উঠলেও এই খাতে তুলনামূলকভাবে কম অর্থায়ন করা হয় এবং দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ভোররাতের দিকে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরের কাছে হাওড়া-মুম্বাই এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

ভারতীয় রেলের মুখপাত্র ওম প্রকাশ চরণ এএফপি’কে বলেন, ট্রেন দুর্ঘটনায় ‘কমপক্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে।’

দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে একটি পণ্যবাহী ট্রেন আসে। সম্ভবত এটি পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়।

চরণ আরো বলেন, এই ঘটনায় আঠারোটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২, আহত ২০

আপডেট সময় ০৫:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪