ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

কমপ্লিট শাটডাউন : বকশীগঞ্জে সড়ক অবরোধ, বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একদফা আদায়ের লক্ষ্যে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

১৮ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা থেকে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে বকশীগঞ্জ চৌরাস্তা বটতলা মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে তারা। এ সময় তাদেরকে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের হত্যার বিচার দাবি করেন তারা। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ সাধারণ শিক্ষার্থীদের সড়ক থেকে সড়িয়ে দেয়।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা আবার খয়ের উদ্দিন মাদরাসা মাঠে সমবেত হন। সেখানে কোটা সংস্কার দাবির পক্ষে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বকশীগঞ্জ সমন্বয়কারী সা’আদ আহম্মেদ রাজু, সম্রাট হাসান, রিয়াদ হাসান, শিক্ষার্থী রাফাত প্রমুখ।বক্তারা দ্রুত তাদের একদফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে শিক্ষার্থী আবু সাইদকে হত্যার বিচার দাবি করেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

কমপ্লিট শাটডাউন : বকশীগঞ্জে সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট সময় ০৮:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪