ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিক্ষার্থীরাই হবে আগামী বাংলাদেশের কর্ণধার : ধর্মমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। এই শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসবে আগামীর প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আজকে যারা সফলতার সাথে জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছ তোমরা সকলে আমাকে কথা দিতে হবে আগামী দু’বছর তোমরা পরিশ্রম করে পড়ালেখা করবে। কারণ তোমাদের হাতেই নির্ধারিত হবে আগামীর ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ।

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১২ জুলাই শুক্রবার বিকালে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে এইচ আর খান ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিপিএ-৫ প্রাপ্তদের হাতে প্রশংসাপত্র তুলে দেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি গোলাম রব্বানী জনির সভাপতিত্বে এতে জেলা প্রশাসক শফিউর রহমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এস আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, এএসপি অভিজিত দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামপুর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, এইচ আর খান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মিজানুর রহমান খান স্বপন, ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তদের হাতে প্রশংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরাই হবে আগামী বাংলাদেশের কর্ণধার : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪