ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে সমাপ্ত হল সংলাপ এনিমেটরদের মৌলিক প্রশিক্ষণ

বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জাতীয় উন্নয়ন কর্মকান্ডে কিশোর-কিশোরীদের সম্পৃক্ত করা এবং তাদের অবদানকে স্বকৃতি দেওয়ার লক্ষ্যে জামালপুরে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় সংলাপ এনিমেটরদের ছয় দিনব্যপী প্রশিক্ষণ ১১ জুলাই বৃহস্পতিবার শেষ হয়েছে।

১১ জুলাই বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এর আগে ৬ জুলাই, শনিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ছয়দিনের প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম, পরিবীক্ষণ কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান প্রমুখ।

বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

জানা গেছে, মাদক, বাল্যবিয়ে, যৌন হয়রানি, শিশু-কিশোর নির্যাতন, স্মার্ট ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক ব্যধি ও অপরাধ সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করে তাদেরকে প্রতিটি ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই এ কর্মসূচির উদ্দেশ্য। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে উৎসাহিত করতে সংলাপ কেন্দ্র পরিচালনা করা হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এনিমেটরদের দক্ষতা ও সক্ষমতার জন্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সিডস কর্মসূচির আওতায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদর উপজেলায় ছয়টি সংলাপ কেন্দ্রের মাধ্যমে ১২০ জন কিশোর-কিশোরীকে নিয়ে এক বছরব্যপী উদ্বুদ্ধমূলক সেসন পরিচালনা করা হবে। এতে শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম থাকবে।

প্রসঙ্গত, নরওয়েভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ গত পাঁচ বছর সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের পর চলতি বছরে উল্লেখিত তিনটি উপজেলায় নতুন করে কাজ শুরু করেছে। কর্মসূচির মূল দিক হল জীবিকায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এছাড়া দুর্নীতি প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, প্রতিবন্ধী বা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে নানাভাবে ভূমিকা রাখা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে সমাপ্ত হল সংলাপ এনিমেটরদের মৌলিক প্রশিক্ষণ

আপডেট সময় ০৫:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪