ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

কোভিডে এখনও সপ্তাহে ১,৭০০ জনের মৃত্যু হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

কোভিড-১৯ সংক্রমণে এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় এক হাজার ৭০০ লোকের মৃত্যু হচ্ছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ জুলাই বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ জনসংখ্যাকে এই রোগের বিরুদ্ধে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস ভ্যাকসিনের কভারেজ হ্রাসের বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সত্ত্বেও, ‘তথ্যগুলো দেখায় যে স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি লোকের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। এই দুটি গ্রুপ সবচেয়ে ঝুঁকিপূর্ণ।’

‘ডব্লিউএইচও সুপারিশ করে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর লোকেরা তাদের শেষ ডোজ নেওয়ার ১ বছরের মধ্যে একটি কোভিড -১৯ টিকা গ্রহণ করবেন।’

ডব্লিওএইচও-তে সাত মিলিয়নেরও বেশি কোভিড মৃত্যুর খবর দেওয়া হয়েছে,যদিও মহামারিটিতে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়।

কোভিড-১৯ অর্থনীতিকেও ছিন্নভিন্ন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় পরে টেড্রোস ২০২৩ সালের মে মাসে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরী হিসাবে কোভিড-১৯ এর সমাপ্তি ঘোষণা করেছিলেন।

ডব্লিওএইচও ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে এবং সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং ভ্যাকসিনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

কোভিডে এখনও সপ্তাহে ১,৭০০ জনের মৃত্যু হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪