ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু

ইয়াসিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে স্বজন বন্ধু প্রতিবেশী ও পরিবারে। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজন মারা গেছে। ৮ জুলাই সোমবার বিকালে পৌর এলাকায় কামরাবাদ ও দুপুরে সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৮) ও পৌরসভার কামরাবাদ গ্রামের মৃত জমশের আলীর ছেলে শাহা আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে বাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যান শাহা আলী। এসময় বন্যার পানির স্রোতে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এর কয়েক ঘণ্টা পর তার মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে পুলিশ খবর দেয়।

অপরদিকে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার হেলাল মিয়ার ছেলে ইয়াসিন। সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল সে। এসময় পাশের ডোবায় বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয় ইয়াসিন। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবাতে তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় নিহতের স্বজনরা।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু

আপডেট সময় ১০:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪