ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকারী দুই যুবক রিভলবার সদৃশ গ্যাস লাইটারসহ আটক

নিহাল আহমেদ ললাট ও তানভীর আহমেদ তপু

নিহাল আহমেদ ললাট ও তানভীর আহমেদ তপু

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপির সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে রিভলবার সদৃশ গ্যাস লাইটারসহ দেখতে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত নেতাকর্মীরা।

৭ জুলাই রবিবার রাত দশটার দিকে ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ ললাট। তাদের দুজনের বাড়ি মেলান্দহ উপজেলায়।

ধর্মমন্ত্রী ডাকবাংলোতে অবস্থানকালে লিটন নামে এক আওয়ামী লীগকর্মী ওই দুই যুবকের একজনের প্যান্টের পেছনে রিভলবার সদৃশ কিছু একটা দেখতে পায়। উপস্থিত নেতাকর্মীরা দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার এ প্রতিবেদককে জানান, দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় জুতা পড়তে গেলে তাদের একজনের পেছনে রিভলবার সদৃশ্য কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে মারধর করে পুলিশে খবর দেয়। এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আটকের সময় তাদের কাছ থেকে খেলনা রিভলবার সদৃশ গ্যাস লাইটারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধর্মমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকারী দুই যুবক রিভলবার সদৃশ গ্যাস লাইটারসহ আটক

আপডেট সময় ০২:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪