ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল-কলেজ কর্তৃপক্ষের মতবিনিময়

বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এসকে শফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বেলটিয়ায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল-কলেজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

৬ জুলাই শনিবার বিকেলে ওই প্রতিষ্ঠানের তৃতীয় তলার আজাদ কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

পরে প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে কথা বলেন প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এসকে শফিকুল ইসলাম।

তিনি বলেন, অনেক স্বপ্ন নিয়ে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠানে স্বল্প খরচে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, আমি ঢাকায় ব্যস্ত থাকায় এখানে আসার তেমন সুযোগ হয় না। তবে প্রতিষ্ঠানে যখন যা প্রয়োজন আমি তা দিয়ে যাচ্ছি।

সম্প্রতি ৯৬ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে সমস্যা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, আমি জেনে অবাক হয়েছি যে প্রবেশপত্র না পেয়ে আমার প্রতিষ্ঠানের ৯৬ জন এইচএসসি পরীক্ষার্থী বিপাকে পড়েছিল। যদিও পরবর্তীতে তা সমাধান হয়েছে। এটা সম্পূর্ণ অধ্যক্ষের গাফিলতি ছিল। আর যাদের প্রবেশপত্র নিয়ে সমস্যা হয়েছিল তারা এ প্রতিষ্ঠানের ছাত্র ছিলো না। এ বিষয়ে কলেজের অধ্যক্ষকে সাময়িক অব্যাহতিও দেওয়া হয়েছে।

এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকা এবং পরামর্শ দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপাধ্যক্ষ (প্রশাসন) হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জুলফুক্কার রহমান শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সাংবাদিকদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল-কলেজ কর্তৃপক্ষের মতবিনিময়

আপডেট সময় ১১:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪