ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

ভারতে ভারী বর্ষণে ৪ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। ৩ জুলাই বুধবার সরকারি দুর্যোগ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেখানে বন্যায় ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্ষা মৌসুমের বৃষ্টিপাতে প্রতিবছর এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরণ পরিবর্তন হচ্ছে এবং চরম আবহাওয়াজনিত ঘটনার সংখ্যা বাড়ছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এ রাজ্যে মে মাসের মাঝামাঝি থেকে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় ৩৮ জন মারা গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ আসাম ও এর পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য আরো আকস্মিক বন্যার ঝুঁকির সতর্কবার্তা জারি করেছে।

বন্যার পানিতে রাজ্যের বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানবাহিনীর সদস্যরা একটি দ্বীপে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে।

মৌসুমি বর্ষণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতি বছর প্লাবন ও বন্যা হয়ে থাকে।

গত সপ্তাহে নেপালে বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে জুন মাসে ভূমিধসে কমপক্ষে নয়জন প্রাণ হারিয়েছে।

একই মাসে চীন সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতীয় রাজ্য সিকিমে আকস্মিক বন্যা ও ভূমিধসে ছয়জন নিহত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

ভারতে ভারী বর্ষণে ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪