ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা যমুনা সার কারখানার প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন করেন। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার সকালে তারাকান্দি যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা এক ঘণ্টা প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যমুনার প্রশাসনিক ভবনের সামনে সমাবেত হয় এবং শ্রমিক-কর্মচারীরা সেখানে সমাবেশ করেন। এতে কারখানার কয়েকশ শ্রমিক ও কর্মচারী অংশ নেন।

এতে বক্তব্য রাখেন যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ছয় মাস কারখানায় উৎপাদন বন্ধ থাকায় যমুনার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রেশন পদ্ধতি অবলম্বন করে হলেও সার কারখানা চালুর দাবি জানান তারা। অনতিবিলম্বে যমুনায় গ্যাস সংযোগ প্রদান না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৭:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪