ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

নাছিরপুরে বস্তার গুদামে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডে পুড়ে যায় ব্যবসায়ী হাসানের গুদাম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার পশ্চিম নাছিরপুর এলাকায় একটি গুদামে আগুন লেগে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ২১ জুন শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ২১ জুন শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে পশ্চিম নাছিরপুর এলাকার ব্যবসায়ী মো. হাসানের বস্তা ও খড়ের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুন লেগেছে সেটা জানা যায়নি।

ব্যবসায়ী মো. হাসান জানান, তার গুদামে পাটের বস্তা, প্লাস্টিকের বস্তা, ধান মাড়াইয়ের একটি মোটর ও খড় মজুদ ছিল। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ বলা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার

নাছিরপুরে বস্তার গুদামে অগ্নিকাণ্ড

আপডেট সময় ০২:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪