ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। ২১ জুন শুক্রবার ভোরে উপজেলার ধানুয়া ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটে। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী ও তার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে জামাত আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) তার পরিবার নিয়ে বসবাস করেন। ২১ জুন শুক্রবার সকালে ইসমাইল হোসেনের ঘরের মেঝেতে রক্তাক্ত অসস্থায় দেখতে পায় অন্যান্য বাসিন্দারা। কিন্তু ইসমাইল হোসেনকে না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ইসমাইল হোসেনকে খোঁজাখুঁজি করতে থাকেন। তাকে না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়।

অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে থানা পুলিশ আশ্রয়ণ প্রকল্পের পাশের গারো পাহাড়ের চূড়ায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয়দের ধারণা, স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামী ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কর্তন করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বাংলারচিঠিডটকমকে জানান, ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও ভাগ্নে মোছা মিয়াকে আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক

আপডেট সময় ০৮:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪