ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

ইসলামপুরে কৃষককে কুপিয়ে হত্যা

গ্রেপ্তার তিন আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৭ জুন সোমবার ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নিদু কাজী নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের মৃত আবুল কাসেম কাজীর ছেলে।

গ্রেপ্তার আসামিরা হলে হলো, একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মো. আব্দুল হাকিম মণ্ডলের ছেলে কবির হাসান চায়না (৪৫), তার বড় ভাই জিয়াউল (৪৮) এবং তার ভাতিজা মোখলেছ (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, কৃষক নিদু কাজীর সঙ্গে কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ ছিল। ১৭ জুন সোমবার ঈদের দিন বিকেলে তারতাপাড়া গ্রামের জায়েদার মোড় এলাকায় ধারালো দা দিয়ে নিদু কাজীকে কুপিয়ে জখম করে চায়নাসহ তার সহচররা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নিদু কাজীর বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা বাদী জামাল উদ্দিন কাজী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পাশ্ববর্তী মাহমুদপুর বাজারে যাওয়ার পথে তারতাপাড়ার জায়েদা মোড় এলাকায় আমার ছোটো ভাই নিদু কাজীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চায়না ও তার লোকজনরা।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) সুমন তালুকদার বাংলারচিঠিডটকমকে বলেন, মামলাটির তিনজন আসামিকে গ্রেপ্তার করে ১৮ জুন মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার

ইসলামপুরে কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৮:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪