ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

ট্রাকচাপায় স্কুলছাত্র নয়ন নিহত

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় নয়ন মিয়া নামে বাইসাইকেলআরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। ১৪ জুন শুক্রবার সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ গরুহাট এলাকায় সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া (১৫) উপজেলার আওনা ইউনিয়নের আওনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে অষ্টম শ্রেণিতে পড়ে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ১৪ জুন শুক্রবার সন্ধ্যায় নয়ন মিয়া বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়। পিংনা গরুর হাটের কাছে সরিষাবাড়ী-ভুয়াপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় নয়ন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহে নেয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক ও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ট্রাকচাপায় স্কুলছাত্র নয়ন নিহত

আপডেট সময় ০১:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪