ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিক নির্যাতনকারী কালোবাজারি আরিফ গ্রেপ্তার

আরিফ মিয়া

আরিফ মিয়া

লিয়াকত হোসাইন লায়ন,
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

দৈনিক কালবেলা পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হকের ওপর হামলা চালিয়ে নির্যাতনকারী স্থানীয় চিহ্নিত কালোবাজারির ব্যবসায়ী আরিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ জুন রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক এনামুল হক চালের অবৈধ মজুদের তথ্য পেয়ে ২৭ মে মঙ্গলবার দুপুরে ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় ‘মা’ রাইচ মিলে বিষয়টি সরেজমিনে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় আরিফ মিয়া তার হাতে থাকা ধারালো বুঙ্গা দিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক এনামুল হকের বুকের বাম পাশে ঘাই মেরে রক্তাক্ত গুরুতর জখম করেন। গুরুতর আহত সাংবাদিক এনামুল হক জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নির্যাতিত সাংবাদিক এনামুল হকের ছেলে লিংকন বাদী হয়ে নির্যাতনকারী কালোবাজারি ব্যবসায়ী আরিফ মিয়াকে আসামি করে ২৯ মে বুধবার ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামি আরিফ মিয়া পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্রাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২ জুন রবিবার রাতে টাঙ্গাইল জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলার মধ্যবর্তী আমবাড়িয়া এলাকায় একটি বাড়ি থেকে আরিফ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার এ প্রতিবেদককে বলেন, সাংবাদিক এনামুল হককে নির্যাতন ও হত্যার চেষ্টার মামলার আসামি গ্রেপ্তার আরিফ মিয়াকে ৩ জুন সোমবার জামালপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

সাংবাদিক নির্যাতনকারী কালোবাজারি আরিফ গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪