ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

সরিষাবাড়ীতে এসএসসিতে জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীরা সংবর্ধিত

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য আব্দুর রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ মে সকালে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ।

এম এ মেমোরিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. শওকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ একদিন দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করবে। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। আগামী দিনে তোমরাই দেশ পরিচালনা করবে। তোমাদের দেশপ্রেমিক হতে হবে।

এতে বক্তব্য রাখেন মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহবুব মোমতাজ, পৌর মেয়র মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, সামস উদ্দিন, বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ দাতা সদস্য প্রকৌশলী জোবাইদুল ইসলাম প্রমুখ।

পরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

সরিষাবাড়ীতে এসএসসিতে জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীরা সংবর্ধিত

আপডেট সময় ০৭:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪