ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ

অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে মৎস্যজীবী দল।

জামালপুর জেলা বিএনপি ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৪ মে বিকেলে শরিফপুর বাজার এলাকায় জেলা মৎস্যজীবী দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সহসভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম, নির্যাতন করছে। নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে। সরকার এতকিছুর পরও বিএনপির মনোবল ভাঙতে পারেনি। বিএনপি হলো জনগণের দল।

আগামীদিনে সবাইকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে। সেই আন্দোলন সংগ্রামে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ

আপডেট সময় ০৯:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪