ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

দেওয়ানগঞ্জে অটোরিকশাচাপায় শিশু নিহত

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সৌরভ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। ৭ মে দুপুরে দেওয়ানগঞ্জ ফুটানি বাজার ঘাট সড়কের বীর হলকা উচ্চ বিদ্যালয় সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর গ্রামের মো. পালনের ছেলে। সে স্থানীয় বীর হলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ দেওয়ানগঞ্জ-ফুটানি বাজার সড়কের বীর হলকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় ফুটানি বাজার ঘাট অভিমুখী ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোচালককে আটক করা যায়নি, তাকে আটকের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

দেওয়ানগঞ্জে অটোরিকশাচাপায় শিশু নিহত

আপডেট সময় ০৮:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪