ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

ইসতিসকার নামাজে অংশ নেন মুসল্লিরা। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনায় জামালপুরের সরিষাবাড়ীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

২৫ এপ্রিল সকাল ১০টায় পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা হাসান উজ্জামান। এসময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন নামাজে আসা মুসল্লিরা।

নামাজে অংশ নেওয়া মুসল্লি আরিফুল হক বলেন, তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর কাছে প্রশান্তির বৃষ্টি প্রার্থনা করে আমরা এই নামাজ আদায় করেছি।

এ ব্যাপারে ইমাম বলেন, মানুষ যখন পাপ কাজ করতে করতে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখনি আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। মানুষ পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। এ অবস্থা থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা এ বিশেষ নামাজ আদায় করলাম।

অপরদিকে বৃষ্টি প্রার্থনায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় এ নামাজ অনুষ্ঠিত হয়। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা দুটি জামায়াতে কয়েক শতাধিক মুসল্লিরা এ নামাজে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪