ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জেএফএ অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল : ফাইনালে লড়বে জামালপুর ও ময়মনসিংহ

কিশোরগঞ্জ ও জামালপুর জেলা দলের খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

মোস্তফা মনজু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন ইউথ ডেভলপমেন্ট কর্মসূচি-২০২৪ এর আওতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ২২ এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহ ও জামালপুর জেলা দল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায়।

টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা দলের খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

২১ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় মেয়েদের অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা দল। টাঙ্গাইল জেলা দলকে ০-৬ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে ময়মনসিংহ জেলা দল। বিজয়ী ময়মনসিংহ জেলার মনি তিনটি, তুলনা দুটি ও রিমি করেছে একটি গোল। প্রধান রেফারির দায়িত্ব পালন করেন খাদিজা খাতুন। সহকারী রেফারি ছিলেন নুসরাত জাহান ও আইভি আক্তার। এতে চতুর্থ রেফারি ছিলেন তনুশ্রী রায়।

ঐক্যের ডাক। ছবি : বাংলারচিঠিডটকম

২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় মেয়েদের অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কিশোরগঞ্জ ও স্বাগতিক জামালপুর জেলা দল। কিশোরগঞ্জ জেলা দলকে ০-২ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে জামালপুর জেলা দল। বিজয়ী জামালপুরের গোল দুটি করেছে নাদিয়া খাতুন ও মারিয়া আক্তার। প্রধান রেফারির দায়িত্ব পালন করেন খাদিজা খাতুন। সহকারী রেফারি ছিলেন তনুশ্রী রায় ও মিথিলা। এতে চতুর্থ রেফারি ছিলেন আইভি আক্তার।

খেলা উপভোগ করেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আল আমিন এ প্রতিবেদককে জানান, মেয়েদের অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা ২২ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে জামালপুর ও ময়মনসিংহ জেলা দল।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম, জামালপুর। ছবি: বাংলারচিঠিডটকম

আগের প্রতিবেদনটি পড়তে পারেন : জেএফএ অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল টুর্নামেন্টে কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের জয়

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জেএফএ অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল : ফাইনালে লড়বে জামালপুর ও ময়মনসিংহ

আপডেট সময় ১১:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪