ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে মাদারগঞ্জের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে সারা দেশের মধ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়নশীপ অর্জন করেছেন।

২০ এপ্রিল সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত পর্যায়ের এই খেলা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মাদারগঞ্জ চর গোলাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রংপুরের মিঠাপুকুর তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলায় বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, প্রাইজমানির চেকের রেপ্লিকা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার প্রদান করেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন জামালপুরের মাদারগঞ্জ চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. সাজ্জাদ হোসেন গোল্ডেন বুট এবং মো. আকাশ গোল্ডেন বল লাভ করেন।

জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ায় এই দলকে অভিনন্দন জানিয়েছেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতির সভাপতি মাহবুবর রহমান রিপন, সাধারণ সম্পাদক আইনজীবী জুলফিকার আলী বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে মাদারগঞ্জের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪