ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’ : ইসরায়েলি সেনাবাহিনী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইসরায়েলের সামরিক বাহিনী ১৪ এপ্রিল বলেছে, শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’। ১৩ এপ্রিল রাতে চালানো এসব হামলার ৯৯ শতাংশ ইসরায়েলি বাহিনী ঠেকিয়ে দিয়েছে। খবর এএফপি’র।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইরানের হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

হাগারি বলেন, ইসরায়েলের অভিমুখে যেসব ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল সেসবের কোনটিই তাদের ভূখণ্ডে প্রবেশ করেনি এবং ‘মাত্র কয়েকটি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের এসব হামলা মোকাবেলায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এসব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ‘নেভাটিম ঘাঁটিতে হালকা আঘাত হেনেছে।’

প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং আরো মিত্র দেশের সাথে একত্রে আমরা ইসরায়েল রাষ্ট্রের ভূখ- রক্ষা করতে পেরেছি।’

গ্যালান্ট আরো বলেন, ‘ইরানের হামলা এখনো শেষ হয়নি। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’ : ইসরায়েলি সেনাবাহিনী

আপডেট সময় ০৬:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪