ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

স্ত্রীকে চিঠি লিখে স্বামীর আত্মহত্যা!

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জপ্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় চিঠি লিখে রেখে আত্মহত্যা করেছেন স্বামী হাসান আলী (২৬)। ১২ এপ্রিল সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।হাসান আলী বান্দেরপাড় গ্রামের রহমত আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের ন্যায় ১১ এপ্রিল ঈদের রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ১২ এপ্রিল শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে আনার কথা ছিল হাসানের। বেলা ১১টা পর্যন্ত শ্বশুরবাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলাপাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির পাশে একটি চিঠি দেখতে পায়।

ওই চিঠিতে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা-মায়ের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খানবাংলারচিঠিডটকমকে জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে হাসান আলীর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

স্ত্রীকে চিঠি লিখে স্বামীর আত্মহত্যা!

আপডেট সময় ১২:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪