ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী

সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্য মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার একটি দৃশ্য। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম বাংলার জনপ্রিয় ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বিকালে উপজেলার রেলওয়ে ময়দান মাঠে এ খেলার আয়োজন করে স্বাধীনাবাড়ী, কয়ড়া গ্রামবাসী। ষাড়ের মই দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নামে দর্শকের।

আয়োজক কমিটি জানায়, ষাড়ের মই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে তেরটি ষাড় গরুর দল নিয়ে অংশ নেয় প্রতিযোগীরা। চারটি ষাড় ও গরুর সাথে মই নিয়ে তৈরি হয় একটি দল। প্রতি দলে দুইজন থাকেন পরিচালনার কাজে। ঐতিহ্যবাহী খেলাটি দেখতে শত শত মানুষ আসেন রেলওয়ে ময়দান মাঠে।

খেলা দেখতে আসা রহিম মন্ডল বলেন, পাশের উপজেলা মাদারগঞ্জ থেকে এসেছি খেলা দেখতে। জেলার মধ্যে যেখানেই মই প্রতিযোগিতা হয় সেখানেই ছুটে যাই। ঐতিহ্যবাহী মই দৌড় যাতে প্রতি বছর হয় আয়োজক কমিটির কাছে এমনটাই প্রত্যাশা তাদের।

খেলায় অংশ নেওয়া চান মন্ডল বলেন, বাপ-দাদার আমল থেকে এটা আমাদের বংশের ঐতিহ্য। অনেক দিন ধরে এ খেলার সাথে যুক্ত আছি। মূলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এ খেলা নতুন প্রজন্মের কাছে তুলে দিতেই আমার চেষ্টা। যেখানেই খেলা হয় দল নিয়ে ছুটে যাই সেখানে। নিজে আনন্দ পাই এবং অন্য কেউ আনন্দ দিয়ে থাকেন বলে তিনি জানান।

ষাড়ের মই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে তেরটি ষাড়ের গরুর দল নিয়ে অংশ নেয় প্রতিযোগীরা।

আয়োজক কমিটির সভাপতি ছামান আলী বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও ঐতিহ্যবাহী এ খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ খেলার আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল

সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্য মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪