ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল সংবর্ধিত

সংবর্ধনা স্মারক গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামালপুরের অন্যতম চেতনাভিত্তিক সংগঠন ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার এবং ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি কবি আলী জহির।

ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সংস্কৃতি কর্মী মহব্বত আলী ফকির, সাগর মুখার্জি, আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

সভার শুরুতেই উদীচী জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালকে উত্তরীয় পড়ানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সভাশেষে ধ্রুবতারার শিল্পীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল সংবর্ধিত

আপডেট সময় ০৭:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪