ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ত্রাণের জন্যে অপেক্ষারতদের ওপর হামলায় ১৯ জন নিহতের খবর অস্বীকার ইসরায়েলের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গাজায় ত্রাণের জন্যে অপেক্ষারতদের ওপর হামলায় ১৯ জন নিহতের খবর অস্বীকার করেছে ইসরায়েল।

এর আগে গাজায় হামাস পরিচালিত সরকার ২৩ মার্চ বলেছে, ত্রাণকেন্দ্রে লাইনে দাঁড়ানো ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ত্রাণবাহী ট্রাকের জন্যে অপেক্ষা করার সময়ে ইসরায়েলি দখলদার সেনাদের ট্যাংক থেকে হামলা চালানো হয়।

তবে ইসরায়েল জড়ো হওয়া লোকজনের ওপর এ ধরনের হামলার খবর অস্বীকার করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ত্রাণ কনভয় লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ঠিক নয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ত্রাণ কনভয়ের ওপর কোন বিমান হামলা চালানো হয়নি। কিংবা ইসরায়েলি বাহিনীর গুলি হামলা চালানোরও কোন তথ্য পাওয়া যায়নি।

তবে এএফপি টিভি ফুটেজে জনাকীর্ণ আল শিফা হাসপাতালে রক্তাক্ত ফিলিস্তিনীদের নিয়ে আসতে দেখা গেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলা চালানা হয়েছে। হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে গাজার পরিস্থিতি ভয়াবহ এবং সেখানকার বাসিন্দাদের ভয়ংকর ক্ষুধা মোকাবেলা করতে হচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, জরুরি পদক্ষেপ না নিলে সেখানে মে মাস নাগাদ দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

অন্যদিকে ত্রাণ সংস্থাগুলো গাজায় প্রবেশে ব্যাপক বাধার কথা জানিয়ে বলেছে, গাজায় ত্রাণ বিতরণ দিনদিনই ভয়ংকর ও মাঝে মাঝে প্রাণঘাতী হয়ে উঠছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ত্রাণের জন্যে অপেক্ষারতদের ওপর হামলায় ১৯ জন নিহতের খবর অস্বীকার ইসরায়েলের

আপডেট সময় ০৭:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪