ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত, সহজ গ্রুপে স্বাগতিক ফ্রান্স

বাংলারচিঠিডটকম ডেস্ক :

২০২৪ গ অলিম্পিক গেমসে পুরুষ ও নারী ফুটবলের ড্র গতকাল প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তুলনায় স্বাগতিক ফ্রান্স অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে তাই সামনে এগিয়ে যাবার ক্ষেত্রে ফ্রান্সকে ফেবারিট মনে করা হচ্ছে। যদিও এই মুহূর্তে দেশটির সবচেয়ে আলোচিত ফুটবলার কিলিয়ান এমবাপ্পের খেলা এখনো নিশ্চিত নয়।

ফরাসি কোচ সাবেক তারকা ফুটবলা থিয়েরি অঁরি ড্রয়ের পরে বলেছেন, ‘এখানে বলার কিছু নেই।’

ঘরের মাঠে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দল মরক্কো ও মিশরকে এড়াতে পেরে স্বস্তি পেয়েছেন অঁরি। ১৯৮৪ সালের পর এই প্রথমবারের মত স্বর্ণ জয়ের লক্ষ্যে স্বাগতিকরা তাই সুস্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে।

১৬ দলের টুর্নামেন্টে লেস ব্লুজরা গ্রুপ এ’তে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফ প্লে অফের বিজয়ী দলের সাথে লড়বে।

অঁরি বলেন, ‘ঘরের মাঠের টুর্নামেন্টে জয়ী হওয়া কখনই সহজ নয়। আমি মনে করি ২০১৬ ও ১৯৯২ সালে ব্রাজিল ও স্পেন যেটা করে দেখিয়েছিল তা মাঝে মাঝে হয়। আমরা সেই ইতিহাস আবারো পূনরাবৃত্তি করতে চাই। যদিও যাত্রাটা অনেক লম্বা।’

ইতোমধ্যেই অলিম্পিকে ফ্রান্সকে প্রতিনিধিত্ব তরার জন্য পিএসজির সুপারস্টার এমবাপ্পের আগ্রহ সম্পর্কে সকলে অবহিত হয়েছে। কিন্তু ইউরো ২০২৪’র পর খুব কম সময়ই তিনি বিশ্রাম পাবেন। যে কারনে এমবাপ্পের অলিম্পিকে খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলোকে বাধ্য করার এখতিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নেই। এ কারনেই এমবাপ্পের পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছে।

অলিম্পিক অনুর্ধ্ব-২৩ দলে তিনজন সিনিয়র খেলোয়ার নেবার নিয়ম রয়েছে। বিশ্বকাপ জয়ী এমবাপ্পে সিনিয়র খেলোয়াড় হিসেবে ফ্রান্স দলে খেলতে চেয়েছে। তার সাথে বিশ্বকাপ জয়ী আরেক সতীর্থ আঁতোয়ান গ্রীজম্যানেরও খেলার কথা রয়েছে। যদিও এখনো গোঁড়ালির ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি গ্রীজম্যান।

তবে অনুর্ধ্ব-২৩ দলের অন্যতম মূল শক্তি এডুয়ার্ডো কামভিনগা, ব্র্যাডলি বারকোলা ও ওয়ারেন জেইরে-এমেরি নিজেদের প্রমানে মুখিয়ে আছেন। তাদের নিয়েই আশাবাদী অঁরি।

এদিকে গ্রুপ-বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন ও এশিয়া থেকে আসা তৃতীয় দল। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ব্রাজিলকে গত মাসে ১-০ গোলে পরাজিত করে প্যারিস অলিম্পিক থেকে বিদায় করেছে আর্জেন্টিনা। যে কারনে টানা তৃতীয়বার পুরুষ ফুটবলে অলিম্পিক স্বর্ন পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সেলেসাওরা।

২০০৪ ও ২০০৮ সালের পর তৃতীয় অলিম্পিক স্বর্ণের খোঁজে আর্জেন্টাইন কোচ জেভিয়ার মাচেরানো শেষ মুহূর্তে দলে কোন চমকও দেখাতে পারেন। ২০০৮ স্বর্ণজয়ী দল ও ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিশ্ব তারকা লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে অলিম্পিকে খেলার ইচ্ছা পোষণ করেছেন।

গত মাসে মেসির দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ মাচেরানো বলেছেন, ‘আমার সাথে লিওর সম্পর্ক কেমন সেটা সবাই জানে। তার জন্য দলে যোগ দেবার দরজা সবসময়ই খোলা। এখন এটা তার উপর নির্ভর করছে।’

টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী স্পেন গ্রুপ সি’তে মিশর, ডোমিনিকান রিপালিক ও এএফসির দ্বিতীয় বাছাই দলের সাথে খেলবে।

গ্রুপ-ডি’তে রয়েছে প্যারাগুয়ে, ইসরায়েল, মালি ও এএফসির প্রথম বাছাই দল।

পুরুষ ফুটবলে অংশ নেয়া খেলোয়াড়দের বয়স ২০০১ সালের ১ জানুয়ারির পর হতে হবে। তবে অনুর্ধ্ব-২৩ দলের এই গেমসে প্রতিটি দল তিনজন করে সিনিয়র খেলোয়াড় দলে অন্তর্ভূক্ত করতে পারবে।

আগামী ২৪ জুলাই থেকে পুরুষ ফুটবলের ইভেন্ট শুরু হবে। এর দুইদিন পর গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৯ আগস্ট প্যারিসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

২০২৪ অলিম্পিক গেমসে পুরুষ ফুটবলের পূর্নাঙ্গ ড্র :

গ্রুপ-এ : ফ্রান্স, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, এএফসি-সিএএফ’র প্লেÑঅফ বিজয়ী দল
গ্রুপ-বি : আর্জেন্টিনা, মরক্কো, এএফসি ৩, ইউক্রেন
গ্রুপ-সি : এএফসি ২, স্পেন, মিশর, ডোমিনিকান রিপাবলিক
গ্রুপ-ডি : এএফপি ১, প্যারাগুয়ে, মালি, ইসরায়েল

আগামী ১৫ এপ্রিল-৩ মে পর্যন্ত এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কাতারে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ও তৃতীয় স্থান অর্জণকারী দল সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জণ করবে।

গেমসের সর্বশেষ দল হিসেবে অংশ নিবে এএফসি-সিএএফ’র প্লে-অফ বিজয়ী দল। আফ্রিকান দল গিনি ও এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের চতুর্থ দলের মধ্যে এই প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত, সহজ গ্রুপে স্বাগতিক ফ্রান্স

আপডেট সময় ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪