ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : ঠাকুরগাঁওয়ের কাছে ১১৯ রানে হেরেছে বান্দরবান

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন মুশফিকুর ইসলাম শাওন। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে ৭ মার্চের ম্যাচে বান্দরবান জেলা দলকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঠাকুরগাঁও জেলা দল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঠাকুরগাঁও জেলা দলের অধিনায়ক সুমন। তারা প্রথম ইনিংসে ৪৬.৪ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে ১৭২ রান করে। (তন্ময় ৪৯, মিনহাজুল ২০, ইকবাল ২০, রাহানূর ১৬, সুমন ১৬, আরিফ ১২*; সাকিব ৩/৩৪, আশিক ৩/১৩, বিপুল ২/৩৬, সাঈদ ১/৩৩, শফিকুল ১/১০, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ২০)।

দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রানা দাসের বান্দরবান জেলা দল। প্রতিপক্ষ ঠাকুগাঁওয়ের বোলারদের দাপটে ২৬.১ ওভারেই সব উইকেট হারিয়ে ম্যাচ জয়ের রানের লক্ষ্য থেকে ছিটকে যায় বান্দরবান জেলা দল। তারা সংগ্রহ করে মাত্র ৫৩ রান। ১১৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় ঠাকুরগাঁও জেলা দল। (সাকিব ২৩, শিমুল ১২, মুশফিকুর ৪/৭, ইকবাল ৩/২৫, রাকিব ১/৭)।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম, জামালপুর। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী ঠাকুরগাঁও জেলা দলের বোলার মুশফিকুর ইসলাম শাওন। ম্যাচ আম্পায়ার ছিলেন আশরাফ আহমেদ টিপু ও মিজানুর রহমান মিজু।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা মুশফিকুর ইসলাম শাওনের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা।

বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল।

৯ মার্চের ম্যাচ : ফরিদপুর বনাম বান্দরবান জেলা দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : ঠাকুরগাঁওয়ের কাছে ১১৯ রানে হেরেছে বান্দরবান

আপডেট সময় ১০:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪