ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইমরান-শিরিন দ্রততম মানব-মানবী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আবারো দেশের দ্রুততম মানব-মানবী হয়েছেন সেনাবাহিনীর ইমরানুর রহমান ও নৌবাহিনীর শিরিন আক্তার।

ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হতে ইমরান সময় নিয়েছেন ১০ দশমিক তিন ছয় সেকেন্ড।

অপরদিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে টানা ১৫ বার দ্রুততম মানবীর খেতাব অর্জন করতে শিরিন সময় নিয়েছেন ১২ দশমিক এক এক সেকেন্ড।

নারী বিভাগে ৫ হাজার মিটার দৌড়ে রেকর্ড করেছেন নৌবাহিনীর শাসসুন্নাহার রত্না। সময় নিয়েছেন ১৮:৪৯.৩৮ সেকেন্ড।

নারী শটপুটে ইভেন্টে রেকর্ড করেছেন নৌবাহিনীর জাকিয়া আক্তার। তিনি ১৩.৫২ মিটার অতিক্রম করেছেন। ১৯৯২ সাল থেকে ১২.১৪ মিটার অতিক্রম করে এ রেকর্ডটি এতদিন দখলে রেখেছিলেন নেলী জেসমিন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এরআগে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুব ও ক্রীড়া সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ, সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

দুইদিনব্যাপী প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে ৬৩টি সংস্থা ও দলের ৫২৯জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

ইমরান-শিরিন দ্রততম মানব-মানবী

আপডেট সময় ০৩:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪