ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

বাংলারচিঠিডটকম ডেস্ক :
নাটকীয়তায় ঠাঁসা হয়ে রইলো ‘অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর ফাইনাল। টাইব্রেকারেও সমতা থাকায় টসে জিতে যায় ভারত। কিন্তু নিয়মবহির্ভূত হওয়ায় বেঁকে বসে বাংলাদেশ। এই পর্যায়ে টসের ফল বাতিল করলে এবারে বেঁকে বসে ভারত। অবশেষে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

ফাইনালে মাত্র আট মিনিটেই এগিয়ে যায় ভারত৷ গ্রুপ পর্বে স্বাগতিকদের কাছে হারের প্রতিশোধ ফাইনালে প্রায় নিয়েই ফেলেছিল তারা। কিন্তু ৯৩ মিনিটে সাগরিকার গোলে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর সেখানে দুই দলের ১১ জনই গোল করেন। এরপরই টাইব্রেকার না চালিয়ে টস করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। আর এতেই বাধে বিপত্তি।

৯০ মিনিটের ম্যাচ ড্র হওয়ায় টাইব্রেকারের ২২ শটে মীমাংসা না আসায় টসের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে জিতে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত। তবে বাইলজে টস না থাকায় সেটি বাতিল করে আবার টাইব্রেকার করার সিদ্ধান্ত নেন রেফারিরা। কিন্তু ভারত সেই সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে চলে যায়। লম্বা সময়ের আলাপ-আলোচনা আর অপেক্ষা শেষে টস বিতর্কের ফল বাতিল করে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

আপডেট সময় ০৩:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪