ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট : জয়ের ম্যাচে একাই ৭ উইকেট মানিকগঞ্জের আরাফাতের

ম্যাচের টস পর্ব। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচের টস পর্ব। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ১৭ জানুয়ারি মানিকগঞ্জ জেলা দল ৮ উইকেটে জয় পেয়েছে শেরপুর জেলা দলের সাথে লড়ে। বিজয়ী মানিকগঞ্জের অধিনায়ক আরাফাত একাই ৭ উইকেট নিয়েছেন। জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে শেরপুর জেলা দলের অধিনায়ক রাগিব প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ২৮ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৮ রান। (শাহরিয়ার ৮, রহিত ৬; আরাফাত ৭/১২, নাদিম ২/৩, সাকিব ১/৯)।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক আরাফাতের মানিকগঞ্জ জেলা দল মাত্র ৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫১ রান করে ম্যাচ জিতেছে। (আরাফাত ১৮*, সিয়াম ১৪, মাহাবি ১/৩৬)।

মানিকগঞ্জ ও শেরপুর জেলা দলের মধ্যে ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের আরাফাত। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান শরিফ ও আব্দুল মোমিন।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে টাঙ্গাইল, মানিকগঞ্জ ও শেরপুর জেলা দল অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট : জয়ের ম্যাচে একাই ৭ উইকেট মানিকগঞ্জের আরাফাতের

আপডেট সময় ০৮:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪