ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বিয়ে করলেন অবন্তি সিঁথি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ১৫ ডিসেম্বর হঠাৎ করেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি। ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

অবন্তি সিঁথির বর অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বশে গানও করেন। গানের সূত্রের দুজনের পরিচয়।

অবন্তি বলেন, ‘পরিচয়টা গানের সূত্রে হলেও বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। পরিচয়ের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। চাকরি করলেও সে একজন সংগীতের মানুষ। মনে মনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি। সৃষ্টিকর্তা আমায় তেমন একজন মানুষকে চলার পথের সঙ্গী করে দিয়েছেন। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ চাই।’

২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় নিজের নাম লেখালেও সেবার খুব বেশি দূর যেতে পারেননি অবন্তি। এরপর ২০১২ সালে আবারও নাম লেখান এবং সেরা দশে জায়গা করে নেন। তবে পরিচিতি পান জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে।

‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মে অবন্তির গাওয়া ‘রূপকথার জগতে’ ও ‘পাখি পাখি মন’ গান দুটি তার পরিচিতি আরও এগিয়ে দেয়।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ে করলেন অবন্তি সিঁথি

আপডেট সময় ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩