ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দেন। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৩০ নভেম্বর বিকাল চারটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কার্যালয়ে ৮ জন ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত শেষ দিনে অর্থাৎ ৩০ নভেম্বর সকাল থেকে মনোনয়নপত্র জমা করতে শুরু করেন প্রার্থীরা। বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। সারাদিনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. মাহবুবুর রহমান হেলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুরাদ হাসান এমপি, তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, তৃণমূল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম, জাকের পার্টির রবিউল ইসলাম, জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ, বিএনএফের তারেক মাহদী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা শারমিন আক্তার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন। এদের মধ্যে ৩০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট সময় ০৯:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩