ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে অগ্নিকাণ্ড, তিন বগি পুড়ে ছাই, আহত ৪

সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে অগ্নিকাণ্ড হয়েছে। ১৮ নভেম্বর দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেনটি দাঁড়ালে সেটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যমুনা ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস রাত ১টায় সরিষাবাড়ি স্টেশনে পৌঁছে। এর কিছুক্ষণ পরে তারাকান্দি স্টেশনের ছেড়ে যাওয়ার সময় ট্রেনের ‘খ’ বগিতে ধোয়া দেখতে পায় ট্রেনের যাত্রীরা। এ সময় তাদের চিৎকারে ট্রেন থামানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে যমুনা এক্সপ্রেস ট্রেনের ক, খ ও গ বগির তিনটি পুড়ে যায়। এ সময় ট্রেন থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টায় পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।

সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে মাষ্টার আব্দুস সালাম জানান, আন্তঃনগর যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরেই ট্রেনের গ বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ট্রেনের তিনটি বগি আগুনে পুড়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি গামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসে সরিষাবাড়ি স্টেশন থেকে ছাড়ার পরেই আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে অগ্নিকাণ্ড, তিন বগি পুড়ে ছাই, আহত ৪

আপডেট সময় ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩