ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

আবার একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা

বাংলারচিঠিডটকম ডেস্ক :
ঘোষিত হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম। ১৪ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

পূর্ণিমা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনার জন্য ইতিমধ্যেই তিনি প্রস্তুতি নিচ্ছেন। তার কথায়, ‘আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে বিটিভি থেকে। আমি সম্মতি জানিয়েছি। আমার সঙ্গে উপস্থাপনা করবেন ফেরদৌস। এর আগেও আমি এই মঞ্চে সঞ্চালনা করেছি। চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির এই অনুষ্ঠানটি আমি সব সময়ই উপভোগ করি। এখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন, থাকবেন অনেক বিশিষ্টজন। চেষ্টা করব, সবার জন্য উপভোগ্য একটি অনুষ্ঠান উপহার দিতে।’

ফেরদৌস বলেন, ‘উপস্থাপনার জন্য আলোচনা চলছে। তবে চূড়ান্ত হতে আরও দু-এক দিন লাগবে। আমি খুবই উপভোগ করব জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব পেলে। আশা করি, পূর্ণিমার সঙ্গে রঙিন ও প্রাণবন্ত একটি অভিজ্ঞতা হবে।’

৩১ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭ ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে সেরা নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে সেরা অভিনেত্রী হয়েছেন যৌথভাবে জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)।

আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। আর যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’। ‘শিমু’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

আবার একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা

আপডেট সময় ০৫:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩