ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এইচবিসি গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান

খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাথে করমর্দন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এই স্লোগানে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে হাজীপুর বয়েস ক্লাব (এইচবিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকেলে হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

ফাইনাল খেলা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুর সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির সদস্য এস এম ইকরাম উদ-দৌলা তাপসের সঞ্চালনায় খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় অংশ নেয় কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব ও জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান। কাচারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান চ্যাম্পিয়ন হয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নূর ইসলাম ও ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন ইমরান হাসান সজিব। খেলায় বিপুল সংখ্যক ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন।

গত ৬ আগস্ট এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে ১৬টি দল অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচবিসি গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান

আপডেট সময় ০৯:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩