ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-কোনাল

ইমরান ও কোনাল । ছবি সংগৃহীত

ইমরান ও কোনাল । ছবি সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ‘প্রেমের সাগর’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের শ্রোতাপ্রিয় গানের প্লেব্যাক জুটি ইমরান ও কোনাল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।

‘প্রেমের সাগর’ শিরোনামের এই গানটি থাকছে ‘দহনকাল’ সিনেমায়। ফরহাদ হোসেনের চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন মারুফ আহমেদ খান রিজভী।

২৪ আগস্ট ইমরান গণমাধ্যমকে বলেন, দুর্দান্ত একটি গান গাইলাম সাজিদ ভাইয়ের সুরে। কোনাল ও আমার একাধিক গান দর্শক গ্রহণ করেন। সবমিলিয়ে নতুন এ গানের কম্বিনেশনটা দারুণ হয়েছে। আশা করছি, আমাদের আগের গানের মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন।

কোনাল বলেন, রোমান্টিক গানের সুর সাজিদ সরকারের স্পেশালিটি। অলি ভাইয়ের গানের কথা আমার খুবই প্রিয়, এর আগেও গেয়েছি। নতুন গানটি মিষ্টি প্রেমের শান্তি লাগার মতো। গানটি করে আমাদের যতটা ভালো লেগেছে, আশা করছি শ্রোতাদের তারচেয়ে বেশি ভালো লাগবে।

গীতিকার সোমেশ্বর অলি বলেন, সাজিদ সরকারের সঙ্গে নিয়মিত কাজ করলেও ইমরান ও কোনালের জন্য দীর্ঘদিন পর লিখলাম। এটি যথেষ্ট রোমান্টিক একটা গান। ছবির একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি ব্যবহার করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-কোনাল

আপডেট সময় ০৯:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩