ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

জামালপুর : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দল আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম 

সারাদেশে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হত্যা, অগ্নিসংযোগ, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল। ২১ নভেম্বরম শনিবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা-কর্মী দেশে কোনো প্রকার অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে আমরা কোনোভাবেই মেনে নিব না। গত ১৭ বছর তারা অনেক অন্যায়, জুলুম-অত্যাচার করেছে। এদেশের মানুষ তাদের আর কোনো অন্যায় সহ্য করবে না। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

জামালপুর : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ সময় জামালপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডাক্তার জুনায়েদ হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক,  জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিবাদ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬