ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ প্রতিযোগিতায় সেরা পাঁচে জামালপুরের মাধুর্য ও নিপা

অতিথিদের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত সেরারা।ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রস্থাগারভিত্তিক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রমের সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট দুপুরে ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগীদের মধ্যে সেরা পাঁচে স্থান করে নিয়েছে জামালপুরের মাধুর্য ও নিপা।

প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশবিদ্যালয়ের অধ্যাপক শিল্পী রূপা চক্রবর্তী, রবীন্দ্র গবেষক ভাস্বর বন্দোপাধ্যায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুরস্কার নিচ্ছে মাধুর্য। ছবি: আসমাউল আসিফ

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্র রাজধানী ও পার্শ্ববর্তী জেলার ২০টি বেসরকারি পাঠাগারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্র। এই আয়োজনে জামালপুরের অন্যতম পাঠাগার ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া পাঠাগারের পক্ষে মাধ্যমিক পর্যায়ে মাধুর্য ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অংশ নেয় নিপা। মাধুর্য ও নিপা দুজনই ঢাকার সেরা প্রতিষ্ঠানগুলির সাথে প্রতিযোগিতা করে নিজ বিভাগে সেরা পাঁচজনের মধ্যে স্থান করে নেয়।

ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া পাঠাগারের সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন বলেন, মাধুর্য ও নিপার সাফল্যে আমারা গর্বিত ও আনন্দিত, তাদেরকে অভিনন্দন জানাই। জাতীয় গ্রন্থকেন্দ্রকে কৃতজ্ঞতা জানাই বেসরকারি পাঠাগারগুলোর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ছড়িয়ে দেবার প্রয়াসে এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ প্রতিযোগিতায় সেরা পাঁচে জামালপুরের মাধুর্য ও নিপা

আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩