ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

মেলান্দহে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

রৌমারি বিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় মেহেদী ফোয়াদ হাসান সৌহার্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে বিলে গোসল করতে নেমে মেহেদী ফোয়াদ হাসান সৌহার্দ্য (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ১৮ আগস্ট বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ সৌহার্দ জামালপুর পৌর শহরের জিগাতলা এলাকার শাহজাহান সিরাজের ছোট ছেলে। সে চলতি বছর মাধ্যমিক পরীক্ষা পাস করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, সৌহার্দ্য ও তার বন্ধুরা মিলে ১৮ আগস্ট বিকেলে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে বেড়াতে যায়। পরে বিকেলে বন্ধুরা সবাই মিলে গোসল করার জন্য ব্রীজের উপর থেকে পানিতে ঝাপ দেয়। অন্য বন্ধুরা পানি থেকে উঠে আসলেও সৌহার্দ উঠতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও উদ্ধার করা যায়নি। রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জামালপুর ফায়ার সার্ভিসের লিডার ছানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে বিকেল ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ১৯ আগস্ট সকাল থেকে আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো দেলোয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচজন কিশোর জামালপুর থেকে রৌমারি বিলে ঘুরতে গিয়ে গোসল করার উদ্দেশ্যে পানিতে ঝাপ দেয়। বাকী চারজন পানি থেকে উঠলেও সৌহার্দ নামে ছেলেটি উঠেনি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস উভয় বাহিনী মিলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মেলান্দহে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

আপডেট সময় ০৯:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩