ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

এলো তারুণ্য’র প্রথম মৌলিক গান

বাংলারচিঠিডটকম ডেস্ক : পৃথিবীর যেখানেই গাছ কাটা হচ্ছে, পাখিদের আবাসন ধ্বংস করা হচ্ছে সেখানেই প্রশ্ন উঠুক। গানের মাধ্যমেই এমন বার্তা নিয়ে হাজির ব্যান্ড ‘তারুণ্য’। দেশীয় এই ব্যান্ডটি নিয়ে এলো নতুন একটি মৌলিক গান।

‘কাক এর গান’ শিরোনামের গানটির কথা এবং সুর করেছেন তারুণ্য হীরা। সঙ্গীতায়োজন তারুণ্য ব্যান্ডের সদস্যদের, যেখানে বেইজ গিটারে রয়েছেন ম্যাক সজিব এবং গিটারে আছেন ওয়ার্দা তুন চৌধুরী।

গানটি সম্পর্কে ব্যান্ডের ভোকালিস্ট তারুণ্য হীরা বলেন, আমরা তিন জন নিজেদেরকে কাক ভেবেই এই গানটি করেছি। নোংরা গলি কিংবা শহুরে রাস্তার যে প্রাচীন গাছটিতে আমাদের বাসাটি ছিল, আধুনিকতার নামে সেই গাছটিকে কেটে ফেলে সেখানে গড়ে উঠেছে উঁচু দালান। পৃথিবীটা তো সবার, এখানে তো সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে। এই গানটির আরেকটি আকর্ষণীয় ব্যাপার হল, সম্পূর্ণ ভিডিওটি তৈরি হয়েছে আনকাট প্রসেসে।

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ওয়ান টেক (আনকাট) মিউজিক ভিডিও খুবই বিরল। তারুণ্য’র প্রথম মৌলিক গান সেরকম একটি ব্যতিক্রমী ভিডিও দিয়েই শুরু করেছেন পরিচালক পার্থ পৌলিনিউস ফলিয়া, প্রযোজনায় ছিলেন সৈয়দ আবু রায়হান।

গানটির আর্ট ডিরেক্টর এবং ডিওপি ছিলেন সোহান আহমেদ এবং তারিকুল হক শুভ। অডিও মিক্স-মাস্টারিং করেছেন আজিফ আলম। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে রোববার গানটি মুক্তি পেয়েছে।সূত্র:ডেইলি-বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

এলো তারুণ্য’র প্রথম মৌলিক গান

আপডেট সময় ০৭:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩