ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইসলামপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামপুরে কেক কাটা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

২৩ জুন সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস এতে সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আঃ সালামের সঞ্চালনায় সহ-সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আঃ খালেক আকন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি অংকন কর্মকার, মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা আজাদ তানিয়া, সাধারণ সম্পাদক রাশেদা বেগম, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এই দলটি প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্থানি সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে এ দলটি।

৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬৪’র দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ৬৬’র ছয় দফা আন্দোলন ও ৬৯’র গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ইসলামপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩