ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে শেষ হল অনূর্ধ্ব-১৬ ছেলেদের হ্যান্ডবল প্রশিক্ষণ

সমাপনী অনুষ্ঠানের অতিথিদের সাথে সনদ হাতে অনূর্ধ্ব-১৬ হ্যান্ডবল প্রশিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জাতীয় ক্রীড়া পরিষদের তৃণমূল পর্যায়ের অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২২-২৩ এর জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দশদিনব্যাপী ছেলেদের হ্যান্ডবল প্রশিক্ষণ ৩০ মে শেষ হয়েছে। জামালপুরের মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়ামে গত ২১ মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছিল।

৩০ মে দুপুরে ছেলেদের হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আ ব ম জাফর ইকবাল জাফু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর জেলার ১৬ জন হ্যান্ডবল প্রশিক্ষাণার্থীর মাঝে সনদ বিতরণ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ ছানোয়ার হোসেন।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, বাংলাদেশে দুটি হ্যান্ডবল স্টেডিয়ামের মধ্যে এই জামালপুরে স্থাপিত মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়ামটি দ্বিতীয়। এই স্টেডিয়ামের সাথে যার নাম এসেছে। তার যে গুণাবলী, তার যে দক্ষতা, তার সুনামটাকে বিবেচনায় রাখতে হবে। এই জেলার ছেলেমেয়েরা যাতে হ্যান্ডবলে জাতীয় পর্যায়ে আরো ভালো করতে পারে সেই সুযোগ এখানে রয়েছে। শুধু হ্যান্ডবলই নয়, একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিমের নামে একটি আধুনিক স্টেডিয়াম করে দেওয়া হয়েছে। কাজেই এই জেলার সুনাম ধরে রাখতে হবে। ক্রীড়া ক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে জামালপুর জেলাকে আমরা টপ লেবেলে নিয়ে যেতে চাই। একজন খেলোয়াড়ের শারীরিক, মানসিক ও অর্থনীতি এই তিনটি বিষয় সবচে বেশি প্রয়োজন। জেলা ক্রীড়া সংস্থাসহ জেলাবাসীর পক্ষে আমরা তাদেরকে এই তিনটি বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি। আপনারা কোনোক্রমেই পেছনের দিকে তাকাবেন না। সামনের দিকে এগিয়ে যাবেন। কথায় আছে সুযোগ বুঝে করো কাজ। কাজেই আপনাদের এই সুযোগকে কাজে লাগিয়ে যারযার গন্তব্যে চলে যান।

সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন ও হ্যান্ডবল প্রশিক্ষক কামরুল ইসলাম কিরন প্রমুখ।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম জানান, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মসূচির আওতায় এই হ্যান্ডবল প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জামালপুর জেলার ১৬ জন ছেলে এই প্রশিক্ষণে অংশ নিয়েছে। এই ধরনের প্রশিক্ষণ বাংলাদেশের তিনটি জেলা বান্দরবান, ফরিদপুর ও জামালপুর জেলায় হচ্ছে। প্রশিক্ষণার্থীদের নিয়ে জোন পার্যায়ে প্রশিক্ষণ ও খেলা শেষে বাছাই করে ১০ জন প্রতিভাবান হ্যান্ডবল খেলোয়াড়কে তালিকাভুক্ত করবে জাতীয় হ্যান্ডবল ফেডারেশন। পরবর্তীতে তারা হয়তো দেশে বিদেশে আরো উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে শেষ হল অনূর্ধ্ব-১৬ ছেলেদের হ্যান্ডবল প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩