ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

শহীদ ক্যাপ্টেন সালাহউদ্দিন সড়কের নামফলক ধ্বংসের অপচেষ্টা

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন বীর উত্তম সড়কের ক্ষতিগ্রস্ত নামফলক। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল তালুকদার, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুর শহরের ব্যস্ততম নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন বীর উত্তম সড়ক নামফলক ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে নামফলকটির উপরের অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

জামালপুর শহরের স্টেশন বাজার মোড় থেকে নয়াপাড়া পাঁচরাস্তা মোড় হয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান ফটক পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন বীর উত্তমের নামে। জামালপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে জামালপুর পৌরসভার উদ্যোগে এই রাস্তাটির নামকরণ ও নামফলক স্থাপন করা হয়। স্টেশন বাজার মোড় এবং নয়াপাড়া পাঁচ রাস্তার মোড়ে দুটি নামফলক স্থাপন করা হয়েছে। ২৮ মে রাতে দুর্বৃত্তরা নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ের নামফলকটির উপরের অংশ ভেঙে ফেলেছে। একজন বীর মুক্তিযোদ্ধার নামে রাস্তার নামফলকটি ধ্বংস করার অপচেষ্টার বিষয়টি ৩০ মে স্থানীয়দের নজরে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ব্যক্তিবর্গ। শহরবাসী দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি নামফলকটি সংস্কার করার জোরালো দাবি জানান।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন এ প্রতিনিধিকে জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভাঙার খবর পেয়ে আমি সরজমিনে খোঁজ নিয়েছি। নামফলকটির দ্রুত সংস্কার করে পুনরায় স্থাপন করার ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

শহীদ ক্যাপ্টেন সালাহউদ্দিন সড়কের নামফলক ধ্বংসের অপচেষ্টা

আপডেট সময় ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩