ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

চরপুটিমারীতে ইজিবাইকচাপায় মুসলিমা আক্তার নিহত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় মুসলিমা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ২৭ মে দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নে ডিগ্রিরচর গ্রামের বড় মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মজিবর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ২৭ মে দুপুর ১টার দিকে শিশু মুসলিমা আক্তার তাদের বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ইজিবাইকটির চালক মো. শফিকুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংরারচিঠিডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে চালক শফিকুল ইসলামকে আটক এবং ইজিবাইকটি জব্ধ করে থানায় আনা হয়েছে। বিনা ময়নাতদন্তে নিহত শিশুটিকে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

চরপুটিমারীতে ইজিবাইকচাপায় মুসলিমা আক্তার নিহত

আপডেট সময় ০৯:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩