ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপিনেতা চাঁদকে গ্রেপ্তারের দাবি ইসলামপুরে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ইসলামপুরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ। ২২ মে বিকেলে পৌর শহরে এ কর্মসূচির আয়োজন করে তারা।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ২২ মে বিকালে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এস জামাল আব্দুন নাছের বাবুল, যুগ্মসম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেক, জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, সরদার জাকিউল হকসহ আওয়ামীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপিনেতা আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে বক্তারা আগামী দিনে বিএনপি ও জামায়াতের সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপিনেতা চাঁদকে গ্রেপ্তারের দাবি ইসলামপুরে

আপডেট সময় ১২:৩৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩