ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুর রেলস্টেশনে বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের উপর কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে বিশুদ্ধ পানির অভাবে সৃষ্ট নাগরিক সমস্যা দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে এক কর্মশালা করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। একই সাথে কর্মশালায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সর্বসাধারণের জন্য অনুন্মুক্ত ডিসি পার্ক নিয়েও সমস্যা চিহ্নিত করে আলোচনা করা হয়।

১৮ মে বেলা ১১টায় এ কর্মশালা শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে বিশুদ্ধ পানি না থাকায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে সেখানে সুপেয় পানির ব্যবস্থা করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন বক্তারা। একই সাথে এ স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধে স্টেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

এছাড়া শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। এ সমস্যা দূরীকরণে প্রশাসনিক তৎপরতা জোরদার ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করার আহ্বান জানান বক্তারা।

জামালপুর পৌরসভায় অপ্রতুল ডাস্টবিন এবং যেসব আছে সেসব ডাস্টবিন নোংরা থাকায় স্বাস্থ্যের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ জন্য পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

কর্মশালায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম, ময়মনসিংহ রিজওনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিকসহ আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ দ্রুততম সময়ের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের আশ্বাস দেন। টিকিট কালোবাজারি বিষয়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুর রেলস্টেশনে বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের উপর কর্মশালা

আপডেট সময় ০৯:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩