ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

জামালপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হক।ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বিকেলে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হক।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, র্যা ব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান, জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শামীম ইফতেখার প্রমুখ।

আলোচনায় আদালতে চলমান বিভিন্ন মামলার বর্তমান অবস্থা তুলে ধরেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। তিনি জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হকের নির্দেশনায় ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজের নেতৃত্বে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে গত বছরের অক্টোবর মাস থেকে গত এপ্রিল মাস পর্যন্ত জিআর মামলার সাক্ষী হয়েছে তিন হাজার ৫২৫টি। এছাড়া গত বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের এই দুই মাসে মামলা নিষ্পত্তির সংখ্যা শতকরা ১৩৯ ভাগ বৃদ্ধি পেয়েছে। জামালপুরে বিচারপ্রার্থী জনগণ জুডিসিয়ারি ওয়েব সাইটের মাধ্যমে ঘরে বসেই মামলার কার্যতালিকা দেখতে পারছেন বলেও জানান তিনি। সভায় আদালতে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩