ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

হযরত শাহ্ জামাল (রহ.) স্মরণে শুকরিয়া মিছিল অনুষ্ঠিত

জামালপুরে হযরত শাহ্ জামাল (রহ.) স্মরণে মহা-পবিত্র ওরশ মোবারক উপলক্ষে শুকরিয়া মিছিল অনুষ্ঠিত বের করা হয়। ছবি: মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ (সা.)’ এই ধ্বনিতে মুখরীত হয়ে হযরত শাহ্ জামাল (রহ.) এর স্মরণে প্রতি বছরের ন্যায় নয়দিনব্যাপী মহা-পবিত্র ওরশ মোবারক উপলক্ষে শুকরিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১০ মে বিকেলে হযরত শাহ জামাল (রহ.) মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন লিটনের নেতৃত্বে শহরের পুরাতন পৌরসভা গেইট থেকে এ শুকরিয়া মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ্ জামাল (রহ.) মাজার শরীফে গিয়ে শেষ হয়।

শুকরিয়া মিছিল ও মোনাজাতে হযরত শাহ্ জামাল (রহ.) মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন লিটন, সহ-সভাপতি রেজা মাহবুব চিশতী, শেখ মো. সৈয়দুর রহমান সরকার (অব. আর্মি) কাদরী, কোষাধ্যক্ষ ফজলুর হক, দপ্তর সম্পাদক লিয়াকত আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন পীর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা চিশতী, কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম আল আমিনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে হযরত শাহ্ জামাল (রহ.) মাজার শরীফে গিলাপ চড়ানো হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ্ জামাল (রহ.) মাজার মসজিদের পেশ ইমাম।

রাতে মাজার প্রসঙ্গে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ধর্মীয় গান-বাজনা অনুষ্ঠিত হয়। মহা-পবিত্র ওরশ মোবারক ১০ মে থেকে ১৮ মে- এই নয়দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আগামী ৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ মে ২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাতে এই মহা-পবিত্র ওরশ মোবারক আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে বলে জানান হযরত শাহ্ জামাল (রহ.) মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি

হযরত শাহ্ জামাল (রহ.) স্মরণে শুকরিয়া মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩